মে দিবসের কথা উঠলেই আমার কাছে একটা দৃশ্যই ভেসে উঠে।কিছু শোষক শ্রেণীর মানুষ আর অগণিত শ্রমিক,যারা অত্যাচারিত হচ্ছে শোষকের হাতে।কিন্তু বর্তমানের এই মে দিবসের চেহারা হবার কথা ছিলো ভিন্ন।এটা তো ১৯৮৬ সালের আগের দৃশ্যপট হওয়ার কথা ছিলো না।কিন্তু বাস্তবতা হলো এখনো শ্রমিক শোষণ হচ্ছে এবং স্টে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে প্রকট।
শ্রমিক শোষণ ছিল বহু আগে থেকেই কিন্তু এই শোষণের বিরুদ্ধে বড় আকারের আন্দোলন হয় সেই সময় তা হলো ১৯৮৬ সাল,যুক্তরাষ্টের শিকাগোয় শ্রমিকদের আন্দোলনের মূল কারণ ছিল তাদের প্রতি অবিচার।দৈনিক ১২-১৩ ঘন্টা কাজ করার পর ও তাদের মজুরি দেওয়া হতো নগন্য।এই অবিচারের কারণটা ছিল মালিকদের প্রতিযোগিতা।
শিল্প বিপ্লবের সময় হওয়ায় তখন বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সারা পৃথিবী জুড়ে।এক প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানের মালিকদের ক্ষমতার লড়াইয়ে প্রভাব পড়তো শ্রমিকদের উপর।অধিক মুনাফা লাভের জন্য তাদের খাটানো হতো বেশি কিন্তু মজুরি দেওয়া হতো কম।
এই সব অবিচারের অবসান ঘটানোর জন্য ১৯৮৬ সালের ১ মে শিকাগো শহরে অগাস্ট স্পিজ নামক ব্যাক্তি আন্দোলনের উদ্দেশ্যে আগমনকৃত ৩ লাখ শ্রমিকদের নিয়ে তাদের অধিকার আদায় এবং ৮ ঘন্টা কাজ করার দাবিতে আন্দোলন করছিলেন।সেই মুহূর্তে দূরে অবস্থানকৃত পুলিশ বাহিনীর ওপর এক অজ্ঞাত ব্যাক্তি বোমা নিক্ষেপ করে।ফলস্বরুপ পুলিশরাও শ্রমিকদের উপর গুলি করা শুরু করে।এতে ১১ জন শ্রমিক নিহত হয় এবং স্পিজ সহ ৮ জনকে পুলিশ হত্যার মামলায় অভিযুক্ত করে ফাঁসির রায় কার্যকর করা হয়।
ফাঁসির মঞ্চে আরোহনের পূর্বে স্পিজ বলেছিলেন,"আমাদের এই নিস্তব্ধতার তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী"।
শেষমেশ তাদের ফাঁসি হয়,তবে ১৮৯৩ সালে তাদেরকে নির্দোষ প্রমান করা হয়।যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়।১৮৮৯ সালের ১৪ই জুলাই ফ্রান্সে ১মে কে "আন্তর্জাতিক শ্রমিক দিবস" হিসেবে ঘোষণা করা হয়।এরপর থেকে ৮০টিরও বেশি দেশে সরকারি ও বেসরকারিভাবে এই দিবস পালিত হয়ে আসছে।
কিন্তু বর্তমানের বাস্তবতা হলো বাংলাদেশের মতো অনেক দেশে এখন শ্রমিক শোষণ হচ্ছে, রয়েছে শিশু শ্রমিক।শ্রমিক রাও তো মানুষ,আমরা যদি নিজে সন্তুষ্ট থেকে অন্যকে সন্তুষ্ট করি তাহলে দারিদ্রতার এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।এতদিন যেটা হয় নি সেটা তো আর হুট করে হবে না,তবুও আমরা এই অবিচারীর খোলস থেকে বের হয়ে আসতে পারি।
ফাহিম মোন্তাসির
A.C.P.S

Comments
Post a Comment